আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সান্তাহার পৌর শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা মঞ্চে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ,
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এরপর সান্তাহার
স্বাধীনতা মঞ্চে বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন
সাবেক এমপি ও সাবেক গভর্ণর কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের
সহসভাপতি আবু রেজা খান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-এলাহী কাজল,
যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক
মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা এরশাদুল হক টুলু,
ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা যুবলীগের
সভাপতি শাহিনুর রহমান মন্টি, সম্পাদক জিললুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
ফিরোজ হোসেন চন্দন, আবদুর রাজ্জাক, রোকন, বিপ্লব, ছাত্রলীগ নেতা মারুফ হাসান
রবিন, আরেফিন খান তনুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা
এবং দেশব্যাপী নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।