রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ অভি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে মাদক আইনে একটি মামলা দায়েরের পর তাকে জেল
হাজজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত অভি উপজেলার সান্তাহার পৌর শহরের বড় মালশন এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, রোববার রাত ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান জনৈক সুমনের ফার্নিচারের দোকান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে মোহাম্মদ অভি মাদক বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদমদীঘি থানা একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় যাহার মামলা নম্বর -০৬ তারিখঃ ০৬-০৬-২০২২ ইং দায়েরকৃত মামলায় অভিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বগুড়া সান্তাহারে ইয়াবাসহ পুলিশের হাতে এক যুবক গ্রেপ্তার
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ৬, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ • ১ বার পঠিত






