জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে মতবিনিময় সভাঃঅদ্য ০৫/০৬/২০২২ খ্রিঃ তারিখে বেলা ১২.০০ ঘটিকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সভাপতিত্বে সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি হতে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ ইয়াহিয়া আল মামুন ।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে মতবিনিময়
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ৭, ২০২২, ৫:৪৯ অপরাহ্ণ • ৩ বার পঠিত






