আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

এসএমপি পুলিশ কমিশনার কর্তৃক এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শনঃ

অদ্য ০৬/০৬/২০২২খ্রিঃ তারিখে বেলা ১১.৩০ ঘটিকার সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা  বার্ষিক পরিদর্শন করেন এসএমপি’র সম্মানিত  পুলিশ কমিশনার  জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশানর (উত্তর) জনাব জ্যোতির্ময় সরকার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ ) জনাব গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মফিজ উদ্দিন  এয়ারপোর্ট থানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট  থানা জনাব খান মোহাম্মদ মাইনুল জাকির, ইন্সপেক্টর তদন্ত এয়ারপোর্ট থানা জনাব মোঃ জসিম উদ্দিন এবং  থানার সকল অফিসার ও ফোর্সগণ। উপস্থিত সকলেই ফুল দিয়ে  পুলিশ কমিশনার মহোদয়কে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন অফিসার ইনচার্জ এয়ারপোর্ট  থানা। পুলিশ কমিশনার মহোদয় থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।