আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ‘আনন্দ সরোবর’ এর শুভ উদ্বোধন ও সরকারি টিলা জায়গা পরিদর্শন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা ভূমি অফিস কমলগঞ্জ সংলগ্ন ‘আনন্দ সরোবর’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা ভূমি অফিস কমলগঞ্জের বাস্তবায়নে এর উদ্বোধন করেন মৌলভীবাজর জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
পরে কমলগঞ্জের সদর ইউনিয়নের রাজটিলা ও বাঘমারা এলাকার পাহাড়ের উচু টিলায় ঝুঁকি নিয়ে বসবাসরত মানুষের সাথে কথা বলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় টিলা ধ্বসে দূর্ঘটনারোধে সবাইকে সচেতন করেন এবং সরকারী জায়গায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন। এছাড়াও জেলা প্রশাসক উত্তর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকদের সঠিকভাবে পাঠদানের উপদেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)সুমাইয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদুজ্জামান,কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুল হান্নান,ইউপি সদস্য সোলেমান হোসেন ভোট্টু ও আব্দুল মতিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইভোংহাল সিংহ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা অশোক দেব, প্রধান সহকারী কাম মো.শওকত আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবগ,সাংবাদিক ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।