আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জুড়ীতে অবৈধভাবে টিলাকাটার অভিযোগ – ঝুঁকিতে ঘরবাড়ি

জালালুর রহমান,স্টাফ রিপোর্টার::
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা
গেছে,অপরিকল্পিতভাবে টিলা কাটার
ফলে ওই গ্রামের একাধিক ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা বেশ কয়েকটি  বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা গেছে,
কালীনগর গ্রামে দীর্ঘদিন ধরে একটি ভূমিখেকো চক্র অবাধে টিলা কেটে মাটি বিক্রি করছে। মেহেরজান বিবি অভিযোগ করে বলেন,আমার দুইটি ছেলে প্রবাসে থাকে আমার এক ছেলের বউ ও আমি বাড়ীতে থাকি আমার বাড়ীর পাশে একটি পরিত্যক্ত টিলা রয়েছে আমার, পাশের বাড়ীর প্রতিবেশি মৃত রহিম খাঁর ছেলে  সোলেমান মিয়া ও তার তিন ছেলে যথাক্রমে নাজির মিয়া,উজ্জ্বল মিয়া,সুবল মিয়াসহ, জোর পূর্বক আমার টিলার মাটিকেটে বিক্রি করে। সোলেমান মিয়ার তিন সহযোগীসহ দিবারাত্রি শাবল খুন্তি কোদাল দিয়ে মাটি কাটে, মেহেরজান বিবি (৬২) ডলি বেগম(২৬) আফিয়ারুন (২৭) মুন্নি আক্তার (২৫) টিলার মাটি কাটতে আপত্তি দিতে গেলে, সোলেমান গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে প্রতি ট্রাক মাটি ১৪ থেকে ১৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে  যে কোনো সময় টিলা ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতেপাড়ে। এ ব্যাপারে জুড়ী উপজেলা
নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বরাবরে লিখিত আবেদন করা হয়েছে।