এসএমপি পুলিশ কমিশনারের সাথে উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ স্বাক্ষরিতঃ
অদ্য ০৫/০৬/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় এসএমপি সদর দপ্তরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব, মোঃ নিশারুল আরিফ মহোদয়ের সাথে উপ-পুলিশ কমিশনার (উওর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোহাঃ সোহেল রেজা পিপিএম দ্বয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ স্বাক্ষরিত হয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় সম্পাদিত চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্বারোপসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।








