রাবেয়া সুলতানা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে চোর সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। গত ৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে আদমদীঘি থানা সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনীর খোকা শেখের ছেলে শহিদ হোসেন (২৯), আবুল কালামের ছেলে আশিফ (২৫), হামিদুল ইসলামের ছেলে নাহিদ (২৪) আব্দুল মোমিনে ছেলে জাবেদ আলী (২৪) ও পূর্ব ডালম্বা গ্রামের মুকুল হোসেনের ছেলে সৌরভ হোসেন (২৪)। এর মধ্যে সৌরভের বিরুদ্ধে নিয়মিত চুরি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বগুড়া আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, গ্রেফতারকৃতদের ৮ জুন বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।







