আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কনর্সোটিয়াম বাধন হিজড়া সংঘের আয়োজনে মৌলভীবাজার রেস্ট ইন সম্মেলন কক্ষে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৮ জুন সকালে। মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আনুয়ারুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ বর্ণালী দাশ, ইএনএফপিও ডাঃ নুর ই আলম সিদ্দিক এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা সুমন দেবনাথ। এছাড়াও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম,মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার, বিভিন্ন এনজিও প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ইমাম, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিসহ আরো অনেকে। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বন্ধু এবং বাধন হিজড়া সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, এইচআইভি এইডস প্রতিরোধ এবং হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে এক হয়ে কাজ করতে হবে।