আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মিথ্যা অভিযোগে হয়রানি ও সম্মান ক্ষুন্ন করানোর চেষ্টা


কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
ইউপি নির্বাচনে পরাজিত হওয়ায় মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎসহ নানা ধরণের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি, ক্ষতিগ্রস্ত ও সুনাম বিনষ্ট করানোর অভিযোগ তুলেছেন এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। রোববার (৫ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকু মিয়া।
লিখিত বক্তব্যে ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, আমি পরপর ২ বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান। আমার ওয়ার্ডের বাসিন্দা অপূর্ব নারায়ন বিগত নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্ধীতা করে পরাজিত হন। এর পর থেকে তিনি নিজে ও লোকজনকে দিয়ে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরছেন। গত ১০ ফেব্রুয়ারী শপথ গ্রহণের দিন শমশেরনগর চা বাগানে আদনারায়ন তাঁতী তাঁর বাড়ির টিলা থেকে মাটি কাটার ঘটনায় আমাকে অভিযুক্ত করেন। ঐদিন আমার শপথগ্রহণ থাকায় তদন্তে আমার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।

পরে অপূর্ব নারায়ন গত ১২ ফেব্রয়ারী কমলগঞ্জ থানায় আমাকে ও আমার ভাই হামিদ মিয়াকে জড়িয়ে ৩ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন। এছাড়াও আমার বিরুদ্ধে চা বাগানের জমিদখল সহ নানা অভিযোগ প্রদানেরও চেষ্টা করেন। 
প্রয়াত মুক্তিযোদ্ধা নিমাই লোহার এর স্ত্রী লক্ষ্মীছত্রীকে দিয়ে সর্বশেষ গত ২৬ মে মৌলভীবাজার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। ব্যাংক থেকে তাহার মাধ্যমে টাকা উত্তোলন করানোর পর আমি কিছু টাকা তাকে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে নিয়েছি। এমনকি তাহার চেক বইটিও আমার কাছে রয়েছে বলে অভিযোগ করানো হয়।
ইউপি সদস্যের বিরুদ্ধে লক্ষ্মীছত্রীর এধরণের মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্যতা উদঘাটনের দাবী জানান। 
অভিযোগ বিষয়ে অপূর্ব নারায়ন বলেন, ইয়াকুব মিয়ার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। কে তার বিরুদ্ধে অভিযোগ করেছে সেটি আমার দেখার বিষয় নেই।