আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

থানার হিটলু হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করল সিআইডি, বগুড়া।

প্রেস বিজ্ঞপ্তি                                             বগুড়ার ধুনট থানার হিটলু হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করল সিআইডি, বগুড়া।
রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধি ঃ

সূত্রঃ- বগুড়ার ধুনট থানার মামলা নং-১১, তারিখ-১৯/০৪/২০২২ খ্রিস্টাব্দ ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩২৬/ ৩০৭/ ৩০২/২০১/১১৪ পেনাল কোড-১৮৬০
বগুড়ার ধুনট থানার চাঞ্চল্যকর হিটলু হত্যা মামলার সন্দিগ্ধ মূল হোতা, আসামী মোঃ মঞ্জুর রহমান (৪২), পিতা-মৃত হাতেম আলী, মাতা- রুপিয়া বেগম, সাং-শোলধুকরি,  থানা-শাজাহানপুর, জেলা- বগুড়াকে গ্রেফতার করল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ,সিআইডি,বগুড়া । বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান অদ্য ০৫/০৬/২০২২ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন শোলধুপরি গ্রাম হতে উক্ত আসামীকে গ্রেফতার করে । গত ১০/০৪/২০২২ খ্রিস্টাব্দ তারিখ অত্র মামলার ০১ নং এজাহার নামীয় আসামী নবাব আলী নিমগাছী ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য ভিকটিম হিটলুকে বেশ কিছু লোকজন জোগাড় করতে বলে যে,এমপি মহোদয় আসবে লোকজন দেখাতে হবে। এই কথা শুনে হিটলু অনেক কষ্ট করে কিছু  মোটরসাইকেল ও লোকজন জোগাড় করে। এক পর্যায়ে এমপি মহোদয় ১০/০৪/২০২২ খ্রিস্টাব্দ তারিখ নিমগাছী না আসলে ভিকটিম হিটলু আসামী নবাব আলীকে বলে যে, আপনি আমাদেরকে মোটরসাইকেলের তেল দেন। আসামী নবাব আলী বলে যে, এমপি মহোদয় আসে নি, তাই তেল দেওয়া হবে না । তারপরে হিটলু নবাব আলীর নিকট হতে যে ভাবেই হোক কিছু টাকা নেয় মোটরসাইকেলের তেল কেনার জন্য। সেই ক্ষোভে আসামী নবাব আলী বলে যে, আমার কাছ থেকে এই পর্যন্ত কেহ এই ভাবে টাকা নিতে পারে নি।এতে মনোমালিন্য সৃষ্টি হয়।ঘটনার দিন ১৬/০৪/২০২২ খ্রিস্টাব্দ তারিখ রাত্রি অনুমান ০৯.২৫ ঘটিকার সময় ০১ নং আসামী নবাব আলীর হুকুমেই অন্যান্য আসামীগণ পরস্পর যোগসাজসে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিম হিটলুর পায়ের গোড়ালির রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্নক  জখম করে হত্যা নিশ্চিত করে।  গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।