আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
গতকাল বুধবার (৬জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা এডভোকেসি নেটওয়াক এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটরিয়াম এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার সমাপণী দিনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সনদ ও উপকরনসামগ্রী বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার,সদর উপজেলা তথ্য ও সেবার্ কর্মকর্তা সিফাত এ মনজুর ।
কর্মশালার সার্বিক সহযোগিতা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া। মানবাধিকার সুশাসন, নারীর ক্ষমতায়ন,জেন্ডার সমতা বিষয়ক সেশন উপস্থাপন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাধন,যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মিজানুর রহমান,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার,সমাজসেবা বিভাগে উপ-পরিচালক মো:রাসেদুজ্জামান চৌধুরী, সদর উপজেলা তথ্য ও সেবার্ কর্মকর্তা সিফাত ই মনজুর,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন। কর্মশালায় মৌলভীবাজার সদর উপজেলা এডভোকেসি নেটওর্য়াক কমিটি ২৫সদস্য অংশগ্রহণ করে।