আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সুবিধা বঞ্চিতদের মাঝে সিলেট লাইন ২৪ ডটকমের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

বুধবার (৮ জুলাই ২০২২) সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেট লাইন ২৪ ডটকম’ অনলাইন পত্রিকার ৩য় বর্ষে পদার্পন। ২০২০ সালের এইদিনে পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকাটি হাঁটি হাঁটি পা পা করে সংবাদ প্রকাশের ২য় বছর অতিক্রম করছে।
বর্ষপূর্তির এই বিশেষ দিন উপলক্ষে পত্রিকার পরিচালনা পর্ষদ থেকে পাঠক ও সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এ উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়।
সিলেট লাইন ২৪ ডটকমের উপদেষ্টা এম সারব আলী বলেন সিলেট লাইন ২৪ ডটকম বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে সিলেট লাইন সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে বদ্ধ পরিকর।
‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকার প্রধান সম্পাদক সারওয়ার খান বলেন, সকলের দোয়া ও ভালোবাসায় ‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকা ৩য় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নিমিত্তে কাজ করে যাচ্ছে এর সাথে সম্পৃক্ত প্রতি জন কর্মী। সিলেটসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলার গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে পত্রিকাটি।
আস্থা ও নির্ভরতায় সম্মানিত পাঠকদের মনে জায়গা করে নিয়েছে ‘সিলেট লাইন ২৪ ডটকম’। সকলের প্রতি কৃতজ্ঞ আমরা।
সিলেট লাইন ২৪ ডটকম নিউজ এর সম্পাদক আবু জাকের খান (রুবেল) জানান, সিলেট লাইন ২৪ ডটকম এর ২ বছর পূর্ণ করে ৩য় বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট লাইন ২৪ ডটকম নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে। বিশ্বব্যাপী অনলাইনের সংবাদ, বিজ্ঞাপন, আন্দোলন, প্রচারণা, ই-কমার্স জনপ্রিয়। বাংলাদেশেও অনলাইনের জনপ্রিয়তা বেড়েছে তুমুলভাবে। মানুষের দৈনন্দিন জীবনযাপনে আনলাইনের প্রভাব বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। ব্যবসা-বাণিজ্যেও অনলাইনের প্রভাব বাড়ছে জ্যামিতিক হারে। ফলে নিজেদের টিকিয়ে রাখতেই অনলাইন নির্ভর হচ্ছে মানুষ। অনলাইন সবুজবান্ধব প্রযুক্তি হিসেবেও সমাদৃত হচ্ছে। আর প্রযুক্তির যুগে এর সম্ভাবনা অনেক বেশি সুদূরপ্রসারী। আগামীতে আরো ব্যাপকভাবে এটার ব্যবহার করা হবে। এজন্যই আগামীতে এর পাঠক বাড়বে, গুরুত্ব বাড়বে, প্রভাব বাড়বে।

এসময় উপস্হিত ছিলেন সিলেট লাইন ২৪ ডটকমের উপদেষ্টা এম সারব আলী,দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুর চীফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন,জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সিলেট প্রতিনিধি সোহেল আহমদ,সিলেট লাইন ২৪ ডটকমের ব্যবস্হাপনা  সম্পাদক শাখায়াত হোসেন,নির্বাহী সম্পাদক সুলতান আকবর।
নিরপক্ষ নয় সত্যের পক্ষে এই স্লোগান নিয়ে ‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকা পথচলা শুরু করেছে সেই পথচলায়, আপনাদের সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।