এমদাদুর রহমান চৌধুরী জয়িা, সলিটে বুরো
সিলেট শিল্পকলা একাডেমির দায়িত্ব নেয়ার পর থেকে কর্মচাঞ্ছলতা ছিল দৃষ্টি পরার মতো অসিত বরন দাশ গুপ্তের। সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা নিয়ে তিনি শিল্পকলা একাডেমির কর্মতৎরতাকে আজ এগিয়ে নিয়েছে অনেক দূরে।
২০২০-২০২১ অর্থবছরের অহহঁধষ চবৎভড়ৎসধহপব অমৎববসবহঃ (অচঅ) মল্যায়নে ১০০ ন¤রের মধ্যে ৯৭ নম্বর পেয়ে সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত ১ম স্থান অজনে বাংলাদেশের সেরা কালচারাল অফিসার হিসেবে পুরস্কৃত হলেন।
আজ ০৯ জুন বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (অচঅ) পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক খন্দকার রেজাউল হাশেম, পরিচালক আফতাব উদ্দিন হাবলু প্রমুখ।
দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও পঁচিশ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয় সিলেট শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের হাতে।
মূলত সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সেবা প্রদানে গতিশীলতা আনয়নসহ সামগ্রিক অবদানের স্বীকৃত হন অসিত বরন দাশ গুপ্ত। তাই তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
এখানে উল্লেখ্য যে, ইতোপূর্বে তিনি ২০১৯-২০২০ অর্থবছরে অচঅ মূল্যায়নে ৯৩.৫ নম্বর পেয়ে দেশসেরা কালচারাল অফিসার (১ম স্থান ) এবং ২০১৮-২০১৯ অর্থবছরে শ্রেষ্ঠ সৃজনশীল কালচারাল অফিসারের সম্মাননা অর্জন করেন।
গৌরব ও কৃতিত্বপূর্ণ এ অর্জনের জন্য তিনি পরম সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








