আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে মহানবীকে কটূক্তি করায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ মিছিল সম্পন্ন

কে এস আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে ভারতের বিজেপির কেন্দ্রীয় কমিটির নারী নেত্রী কতৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ইজুন) বাদ জুমা শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনা থেকে ও রেল‌ওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌমুহনীতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে অংশগ্রহণ করেন শহর ও শহরতলীর বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক, স্কুল, কলেজ এর শিক্ষার্থীরা
এসময় তারা মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করার প্রতিবাদে নানাবিধ স্লোগান দিতে থাকেন এবং বক্তারা বলেন, আমরা চাই আমাদের কলিজার টুকরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা:) এর শানে এবং বিভিন্ন সময় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে বা যারাই অবমাননাকর মন্তব্য করবে বা হেয়প্রতিপন্ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ শ্রীমঙ্গলের তৌহিদী জনতা এর সমচিন জবাব দিতে প্রস্তুত থাকবে সবসময়। আর আমরা চাই ঐ দুই কুলাঙ্গারদের দ্রুত সময়ে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আর যদি এমন না হয় তাহলে ভারতীয় পন্য বর্জন সহ আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। তবে খোঁজ নিয়ে জানা যায়, শ্রীমঙ্গলে আজ সাংগঠনিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা দেয় সর্বস্তরের তৌহিদী জনতা, সিরাজনগর দরবার শরীফ ও বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট।