আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে অদম্য মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা


মৌলভীবাজার: মৌলভীবাজার শহরস্থ বেঙ্গল কনভেনশন হলে অদম্য মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
আজ শুক্রবার ১০ জুন বিকাল ৩টায় এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের আয়োজক স্কলার্স ফাউন্ডেশন, মৌলভীবাজার।  বিকাল ৫টার পরে অনুষ্ঠান শেষ হয়।
স্কলার্স ফাউন্ডেশন, মৌলভীবাজারে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজ এর সভাপতিত্বে প্রধান মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার, বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার, ইউ.কে’র সাবেক চেয়ারপার্সন নুরুল ইকবাল মাহবুব, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, যুগ্ম সম্পাদক এস এম মেহেদী হাসান প্রমূখ।
স্কলার্স ফাউন্ডেশন, মৌলভীবাজারের মহাসচিব তাকবীর হোসাইনের সঞ্চালনায়, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল হাফিজ।

২০১৬ সালে স্কলার্স ফাউন্ডেশন, মৌলভীবাজার গঠনের পর থেকে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করে আসছে। বিভিন্ন বিদ্যালয়ে মেধাবী যাচায়ের মাধ্যমে চলতি বছর ৮১জন শিক্ষার্থীকে বৃত্তি এবং সংবর্ধনা দেয়া হবে। তারমধ্যে আজ শুক্রবার ১০ জুন ২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে নগদ অর্থ এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে ইংরেজীতে বক্তব্য রাখেন, মৌলভীবাজারস্থ আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শতাব্দী কর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইন্টারমেডিয়েটে ভর্তির পূর্বে কোন অবস্থাতে শিক্ষার্থীর হাতে স্মার্ট মোবাইল ফোন দেয়া থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থীদের সপ্তাহে একদিন হলেও বিভিন্ন গ্রন্থগারে নিয়ে যেতে অভিবাবকদের প্রতি আহ্বান জানান। তার শিক্ষা জীবনের স্মৃতি হিসেবে তুলে ধরেন, উচ্চ বিদ্যালয়ে থাকাকালিন সময়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনার কথা। তিনি এও বলেন, আজ পর্যন্ত যতœ সহকারে রয়েছে সেই দিনের ক্রেস্টটি। স্কলার্স ফাউন্ডেশন, মৌলভীবাজার এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান। মৌলভীবাজারের বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরণের উদ্যোগ গ্রহণ করলে উপকৃত হবে এ জেলার শিক্ষার্থীরা। আগামীদিনের নের্তৃত্ব দিতে সক্ষমতা অর্জনের লক্ষ্যে বেশি বেশি প্রতিযোগীতা মূলক মেধা যাচাইয়ের প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। সারা জেলা থেকে অদম্য মেধাবীদের খুঁজে বের করতে হবে।