আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে প্রাণপণ কাজ করেছেন রোবেল চৌধুরী


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে প্রাণপণ কাজ করেছেন সদ্য সাবেক সফল ১নং সাংগঠনিক সম্পাদক রোবেল চৌধুরী। জানা গেছে- উপজেলার অন্তর্গত ৯টি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের পাশে নিয়ে রাজনীতি করেন। তিনি আওয়ামী পরিবারের সন্তান। তার পরিবারের হাত ধরেই কমলগঞ্জে অগণিত ব্যক্তি আওয়ামী লীগে যোগ দিচ্ছে। বিগত ২০১৭ সালের সম্মেলনে জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কমিটিতে ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হোন। সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন কালে সফলতার সহিত কাজ করেছেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে। ২০১৮ সালের জাতীয় নির্বাচন, ২০১৯ সালের উপজেলা নির্বাচন, ২০২১ সালের কমলগঞ্জ পৌর নির্বাচন ও ২০২২ সালের ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করেছেন। মৌলভীবাজার জেলা ছাত্রলীগ কমলগঞ্জ ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে জীবন বৃত্তান্ত আহবান করলে বিগত মে মাসের ২১ তারিখ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে তৃণমূলের শতশত নেতাকর্মীদের নিয়ে নিজের প্রার্থীতা জমা দেন রোবেল। সেদিন শতশত ছাত্রলীগ নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে দেওয়া শোডাউনের পর থেকেই তার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মানহানীর চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় একাধিক লোকজন বলেন- ২০১৭-২০২২ নেই কোনো অভিযোগ, নেই কোনো কাঁদা ছোড়াছুড়ি, কিন্তু হঠাৎ করে একটি মহল তার বিজয় ঠেকাতে নানান ভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন মিথ্যা আর বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। যারা মিথ্যাচার করছেন তারা জেনে রাখবেন সত্য কখনো লুকিয়ে থাকেনা। কমলগঞ্জের আওয়ামী পরিবার এমনকি সাধারণ মানুষও জানে কমলগঞ্জে কারা প্রকৃত আওয়ামীলীগ আর কারা বিএনপি আর জাতীয় পার্টি। তাছাড়াও এখন মাঠপর্যায়ের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, দলের নিজস্ব অনুসন্ধানও রয়েছে। তাই কে কী তা একসময় পরিস্কার হয়ে যাবে। ষড়যন্ত্র বন্ধ করে আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষা-শান্তি-প্রগতির শ্লোগান দিয়ে এগিয়ে নিয়ে যাই প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে।