আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিকান্ডের ঘটনায় রেলের ২টি তদন্ত কমিটি গঠন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্য ৪ জন। আগামী ৩ দিনের মধ্যে এসব কমিটি অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে সিলেট আখাউড়া সেকশনে শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ডাকবেল-চককবিরাজি এলাকায় চলন্ত ট্রেনে হঠাৎ আগুন লাগে। পরে কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ৭ জন যাত্রী আহত হন। আগুন প্রথমে গাড়ির পেছনে পাওয়ার কারে লাগে এবং পরে পেছনের আরও ২টি বগি পুড়ে যায়। এতে ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। কিন্তু ক্ষতির পরিমাণ কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাওক জাহাঙ্গীর হোসেন জানান, পারাবত ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান করে এবং অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়। প্রতিটি কমিটির সদস্য ৪ জন। আগামী ৩ দিনের মধ্যে এসব কমিটি অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, পারাবত ট্রেনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। তিনি বলেন, প্রতিটি কমিটিতে চারজন করে সদস্য রয়েছেন। দুটি তদন্ত কমিটির একটি হলো ডিভিশনাল কমিটি, অন্যটি জোনাল কমিটি। রেলওয়ে সূত্রে জানা গেছে, একটি কমিটির আহ্বায়ক করা হয়েছে পূর্বাঞ্চলের ঢাকা বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে। অন্য সদস্যরা হলেন- বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট।