আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া বসতবাড়িতে অভিনব কায়দায় গাঁজা চাষ গ্রেফতার–১


রাবেয়া সুলতানা ,( বগুড়া) প্রতিনিধি : বসতবাড়ির ভিতর অভিনব কায়দায় ফুল বাগানের সাথে গাঁজা চাষ করার সময় তাজা গাঁজার গাছসহ শহিদুল ইসলাম (৪২) নামের এক গাঁজাচাষ করায় গ্রেফতার করেছে মাদকদ্রব্য
নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।  ১২ জুন রোববার সকাল ৭ টায় আদমদীঘির সান্তাহার পশ্চিম লকু সিভিল কলোনী শহিদুল ইসলামের বাসা থেকে গাঁজাগাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গাঁজাচাষী শহিদুল ইসলাম সান্তাহার পশ্চিম লকু সিভিল কলোনীর আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের উপ পরিদর্শক শামিমা আক্তার বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান জানান, আদমদীঘির সান্তাহার পশ্চিম লকু সিভিল কলোনীর বাসিন্দা শহিদুল ইসলাম তার ইটের ঘেরা বসতবাড়ির আঙ্গিনায় ফুলবাগানের সাথে অভিনব কায়দায় গাঁজাচাষ করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত রোববার সকালে সঙ্গীয় লোকবলসহ ওই বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি জীবন্ত গাঁজা গাছসহ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত গাঁজা চাষ করে আসছিল বলে তিনি জানান। ওসি জালাল উদ্দীন মামলা দায়ের বিষয় নিশ্চিত করেন বলেন। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর বিশেষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার–১০/ তারিখ ঃ১২/০৬/২০২২ ইং