আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে গ্রামীন মহিলাদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক।


মৌলভীবাজার প্রতিনিধি ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে তথ্য আপা ঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ জুন) রবিবার দুপরে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউপির নলদাড়িয়া গ্রামের মহিলা ইউপি সদস্য গীতা রানী চন্দ এর বাড়ী আঙ্গিনায় সদর উপজেলার কনকপুর ইউপির গ্রামীন দরিদ্র অসহায় ও দুস্থ মহিলাদেও নিয়ে উঠান বৈঠক করা অনুষ্ঠিত হয়।
কনকপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মোহিত এর সভাপতিত্বে উঠান বৈঠকের বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাধন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,এনজিও প্রতিনিধি সাজ্জাদুর রহমান,তথ্য ও সেবা কর্মকর্তা সিফাত-ই-মঞ্জুর, সহকারি তথ্য ও সেবা কর্মকর্তা সেবিন আক্তার চৌধুরী,ফারহানা আক্তার জুই প্রমুখ। উঠান বৈঠকে কনকপুর ইউপির শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।