গত ১১/০৬/২০২২খ্রি: তারিখ রাত অনুমান ২৩:১৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ সাহেবের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: সোহেল রানা সঙ্গীয় এএসআই/মো: এমদাদুল, এএসআই/শেখ সাদী, কং/৩০১ রুহুল আমিন, কং/১৮২৫ সফিউল ইসলাম সহ দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট বাইপাস রোডের রহমানিয়া রেস্টুরেন্টের পিছনের খালি জায়গা হইতে আসামী ১। মো: হাবিবুর রহমান নয়ন (৪১), পিতা-সুবেদ আলী, সাং-বাটুয়ারগুপ, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-দাউদপুর, টিলাবাড়ী, খোকন মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে আটক করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করাকালে ধৃত আসামী মো: হাবিবুর রহমান নয়ন (৪১) এর পরিহিত লুঙ্গির বাম পাশের গুছা হইতে ০১টি কালো রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় মোট-২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট যাহা আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১১/০৬/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩:৪৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/মো: সোহেল রানা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৮, তাং-১২/০৬/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক (ইয়াবা ট্যাবলেট) উদ্ধারঃ
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১৩, ২০২২, ৭:২৩ অপরাহ্ণ • ২ বার পঠিত






