আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে উস্কানিমুলক বক্তব্য পোস্ট।


মৌলভীবাজারে একজন ও গোয়াইনঘাটে একজন গ্রেফতার।
ডেস্ক রিপোর্টঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী নূপুর শর্মাকে সমর্থন করে নিজের ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়ায় অমিত সিং নামে এক যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। রোববার রাত ১১টায় কমলগঞ্জের মাধবপুর চা বাগানের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক অমিত মাধবপুর চা বাগানের দক্ষিণ লাইনের রামচন্দ্র সিংয়র ছেলে।

জানা যায়, রোববার সন্ধ্যায় কমলগঞ্জের মাধবপুর চা বাগানের অমিত সিং ও একই ইউনিয়নের শিমুলতলা এলাকার সঞ্জয় সিনহা নামে দুই যুবক নূপুর শর্মাকে সাপোর্ট দিয়ে তাদের নিজেদের ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়।

ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা হয়। প্রতিবাদ মুখর ধর্মপ্রাণ মানুষজন ঘেরাও করেন অমিত সিংয়ের বাসা। সঞ্জয় সিনহার গ্রামেও দেখা দেয় উত্তেজনা। পরে রাতেই তারা দু’জন তাদের বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চায়। লাইভে অমিত সিং ক্ষমা চাইলেও তার বক্তব্যের শেষাংশে বলে ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বাংলাদেশি’। আমি সরি ভাই, আমি ভেরি ভেরি সরি। তার এমন বক্তব্য সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা বলে বিক্ষুব্ধ হয়ে উঠেন প্রতিবাদীরা। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে অমিত সিংকে গ্রেপ্তার করার পর পরিস্থিতি শান্ত হয়। তবে অপর পোস্টকারী সঞ্জয় সিনহা লাইভে এসে দুঃখ প্রকাশ করেই আত্মগোপনে চলে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেন এবং,
গোয়াইনঘাটে নুপুর শর্মার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে উস্কানিমুলক বক্তব্য দেয়ায় জাফলং চা বাগানের শ্রাবন সাঁওতাল রাজ গ্রেফতার।