এয়ারপোর্ট থানায় খুন সংক্রান্ত মামলার ঘটনায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ০৪ জন আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান প্রসঙ্গেঃ
গত ০৪/০৬/২০২২খ্রিঃ তারিখ ২০.৪০ ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, অত্র এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগানের এমডির বাংলোর সংলগ্ন পাকা রাস্তার পাশে ড্রেইন সংলগ্ন চা বাগানের ভিতরে একজন অজ্ঞাতনামা মানুষের মৃতদেহ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানা এলাকায় ডিউটিরত রাত্রীকালীন সিয়েরা-৩১ ও সিয়েরা-৩৩ এর অফিসার ও ফোর্স সহ অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন, এসআই(নিঃ)/প্রদীপ সরকার, এসআই(নিঃ)/আবুল হোসেন, এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হইয়া অজ্ঞাতনামা মৃতদেহের পেটের ডান পার্শ্বে এবং ডান হাতের বাহুতে রক্তাক্ত জখমের চিহ্ন দেখিতে পান। অতঃপর অফিসার ইনচার্জ উক্ত বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) জনাব গৌতম দেব ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মফিজ উদ্দিন কে অবগত করিলে তাহারাও ঘটনাস্থলে উপস্থিত হন। উক্ত অজ্ঞাতনামা লাশের নাম ঠিকানা অনুসন্ধানের একপর্যায়ে জানা যায় যে, মৃত ব্যক্তি নাম-মনিরুল ইসলাম (৪২), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-আহমদ হাউজিং, বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। পরবর্তীতে তাহার আত্মীয় স্বজনদের সংবাদ দিলে তাহারা ঘটনাস্থলে আসিয়া লাশ সনাক্ত করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী হেনা বেগম (৩৯) বাদী হইয়া গত ০৬/০৬/২০২২খ্রিঃ তারিখ থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থানার মামলা নং-১০, তাং-০৬/০৪/২০২২খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলার তদন্তভার এসআই(নিঃ)/আবুল হোসেন এর নিকট অর্পন করা হয়। উক্ত ঘটনার সাথে সাথে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) জনাব গৌতম দেব ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মফিজ উদ্দিন মহোদয়দের সার্বিক দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দ্বয়ের নেতৃত্বে এয়ারপোর্ট থানা পুলিশের একটি বিশেষ টিম মামলার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ টিম অত্র মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী ১। সোহেল আহমদ উরফে বাটার সোহেল (৪৫), পিতা-মৃত শফিক মিয়া, সাং-গাগুয়া, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে সাং-সৈয়দ মুগনী (হেপী বেগমের ভাড়াটিয়া), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ লিমন মিয়া (২০), পিতা-মোঃ রফিক মিয়া, সাং-বদনাছড়া, সাহেব বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট বর্তমানে-মল্লিকা আ/এ, গোয়াইপাড়া (শাহেদ মিয়া উরফে ডুম শাহেদ মিয়ার ভাড়াটিয়া), (মল্লিকা ক্লাবের গলি), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। সাহেল আহমদ নয়ন (৩৫), পিতা-মৃত হেলাল আহমদ, সাং-বন্ধন-এফ-১০, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৪। রিপন আহমদ সেলিম (৩৩), পিতা-মৃত হেলাল আহমদ, সাং-বন্ধন-এফ-১০, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের গত ০৯/০৬/২০২২খ্রিঃ তারিখ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। উপরোক্ত আসামীদের মধ্যে আসামী মোঃ লিমন মিয়া (২০) অত্র মামলার ঘটনার সহিত আছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলা তদন্ত অব্যাহত আছে।
এয়ারপোর্ট থানা ৪ জন আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান প্রসঙ্গেঃ
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১৩, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ • ২ বার পঠিত






