কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কাাঁঠালকান্দি গ্রামে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ১১টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এলাকাবাসী জানান, শনিবার (১১জুন) রাত ১১টায় দিকে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তীস্থানের কাঁঠালকান্দি গ্রামের গ্রাম্য ছোট বাজারে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কমলগঞ্জস্থ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে স্থানিয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনের আনার পূর্বেই বাজারে অবস্থিত মনাফ আলীর মোদি দোকান ও ডা. কনক ভট্টাচার্যের ঔষধের দোকান সম্পূর্ন ভস্মিভুত হয়ে যায়। তারা জানান, অগ্নিকান্ডের কারনে তাদের দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশি, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রাথমিক ভাবে তারা ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হতে পারে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো: ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অগ্নিকান্ডে দুটি দোকানের অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ধর্মীয় উস্কানী
কমলগঞ্জে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় বাড়ি ঘেরাও, যুবক গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকা থেকে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দেয়ায় কারনে সাধারন জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে বিক্ষোদ্ধ মুসল্লীরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। পুলিশ অভিযুক্ত এক যুবককে আটক করেছে। ঘটনার কারনে এলাকায় সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের রাখার স্বার্থে উভয় যুবকের বাড়ীতে ও মাধবপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায় .উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং গত রোববার (১২জুন) রাতে সোশাল মিডিয়ায় নুপুর শর্মাকে সমর্থন করে উস্কানিমূলক পোস্ট দেয়। মৃহুর্তের মধ্যেই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যসে ভাইরাল হয়ে পড়ে। ফলে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে প্রতিবাদ মুখর হয়ে উঠেন। পরে তার এক বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চায় অমিত সিং। কিন্তু ক্ষমা চাইলেও শেষে বলে এটা বাংলাদেশ সেটা সে জানতো না। জনতার বিক্ষোদ্ধ হওয়ার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে রাতেই গ্রামের বাড়ী থেকে অমিত সিং কে গ্রেফতার করা হলে পরিস্থিতি শান্ত হয়। তার অপর এক সঙ্গি একই ইউনিয়নের সেভেন সিং এর ছেলে সঞ্জয় সিং পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে । এ সময় পুলিশের সাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি ইয়ারদৌস হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, উস্কানিমূলক পোস্ট দেয়ার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।






