আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই জুন) দক্ষিণ সুরমার রেলগেইট জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকো সহ মরহুম নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনায় করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং অসুস্থ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক মল্লিক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকমল আলী মালাই, বিএনপি নেতা শামশুর রহমান সুজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন মনু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাকালীন সদস্য আক্কাস মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা এলাইস মিয়া, শাহিন আহমদ, রুবেল আহমদ প্রমুখ।