আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অনগ্রসর ও বেদে জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরন


মৌলভীবাজার প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ”শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরন করা হয়েছে।
গতকাল (১৪জুন) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডি.ইউএস.এস) এর সহযোগীতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক ও ১০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনগ্রসর জনগোষ্ঠির ৪৩ জন শিক্ষার্থী এবং বেদে জনগোষ্ঠির ৫ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করা হয়