মৌলভীবাজার প্রতিনিধি ॥ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (ঈড়সঢ়ৎবযবহংরাব অপঃরড়হ চষধহ) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৪ জুন) মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় দিন্যবাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান বাধন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল হক,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন।
কর্মশালায় কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকা,এনজিও প্রতিনিধি,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগন,ইমাম সহপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন বলেন,তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। সমাজ ও দেশকে আরও গতিশীল করতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই।কিন্তু তরুণপ্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক।তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা,সাংস্কৃতিক ও বিনোদনের বিকল্প নেই। তবে মাদকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে অভিভাবকের গুরুত্ব অপরিসীম।তা ছাড়া মসজিদের ইমামরা শুক্রবার মাদকের কুফল সম্পর্কে বয়ান দিতে পারেন।








