১৪ জুন ২০২২
বরাবর
বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: ‘বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার: সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/ প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে। প্রিয় মহোদয়,
ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
‘বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার: সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনের তারিখ: ১৬ জুন ২০২২, বৃহস্পতিবারসময় : সকাল ১১:০০টা মাধ্যম: জুম ওয়েবিনার(Zoom Webinar)
নিবন্ধন লিংক: https://us06web.zoom.us/webinar/register/WN_Z0yhxwpKQUONgehGOs5_3g
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও সংবাদচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারে আপনার গণমাধ্যমের প্রতিবেদক/সাংবাদিক মনোনয়নের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। অংশগ্রহণের সীমিত সুযোগ থাকায় ওয়েবিনারে সরাসরি (প্রশ্নোত্তর পর্বসহ) অংশগ্রহণ করতে আপনার মনোনীত প্রতিবেদক/সংবাদকর্মীর নিবন্ধন উপরোক্ত লিংকের মাধ্যমে সম্পন্ন করার বিনীত অনুরোধ জানাচ্ছি। নিবন্ধন করার শেষ সময় আগামী ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার, সকাল ১০:০০টা।
এছাড়া, ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি Zoom এর পাশাপাশি টিআইবির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ এ সরাসরি সম্প্রচার করা হবে।
টিআইবির প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।
ধন্যবাদসহ,






