আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কে এম সাইদুল ইসলাম রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২২ইং সনের ৯১ জন পরীক্ষার্থী কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় মঙ্গলবার বিকেল ৪টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুল করিম, শিক্ষক সুব্রত সোম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুক্তার খান, রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইলা রানী দেব, আতাউর রহমান, রাজনগর প্রেসক্লাবের সদস্য কে এম সাইদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এসএসসি পরীক্ষার্থীরা।