আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা

জালালুর রহমান,স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫/জুন/২০২২ ইং) আয়োজনে জুড়ী উপজেলা প্রশাসন জুড়ী, সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার স্হান উপজেলা পরিষদ অডিটোরিয়াম, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম উপ পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার,রিংকু রঞ্জন দাস ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী,মামুনুর রশিদ সাজু যুবলীগ সভাপতি জুড়ী উপজেলা শাখা,জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী,
ডাক্তার সমরজিৎ সিংহ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা,ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ,পৃর্বজুড়ী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য তাহমিনা আক্তার প্রমুখ।তাছাড়া উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক অমর কুমার সেন,সহকারী সোয়েবুর রহমান,ক নং আমির হোসেন,আল মামুন,লিটন চন্দ্র দাস,প্রিয়া সরকার। সাংবাদিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য গং, সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।