আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ


স্টাফ রিপোর্টার : জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও স্কুলের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের হাতে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় এবং স্কুলের প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল করা হয়।
প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং শিক্ষার্থীর হাতে ফলাফল কার্ড তুলে দেন স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।