রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : মরিচ ক্ষেতে যাবার সময় জহুরুল ইসলাম ( ২১) নামের এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। গত ১৭জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারভোগ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বৃষ্ঠিপাতের সময় কোমারভোগ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম বৃষ্টিপাতের সময় মাঠে মরিচের আবাদ ক্ষেত দেখার জন্য গ্রাামের অপর ৭/৮ জন কৃষকের সাথে মরিচের জমিতে যাবার সময় পথিমধ্যে আকাশের বিকট শব্দে তার উপড় বজ্রপাত হয়। জহুরুল ইসলামকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১৭, ২০২২, ৪:০৭ অপরাহ্ণ • ০ বার পঠিত






