মৌলভীবাজারে কবি ড.আজিজুল আম্বিয়াকে উন্মোচন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের অভিনন্দন জ্ঞাপন ও সম্মাননা স্বারক প্রদান করেছে। ভারতের জঙ্গিপুর বিশ্বমানব শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে মানব শিক্ষা বারিধি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করায় শুক্রবার ১৭ জুন সন্ধ্যায় স্থানীয় মনসুন চায়নিজ বাংলা রেস্টুরেন্টে অভিনন্দন জ্ঞাপন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক হিরন্ময় দেব এর সভাপতিত্বে ও উন্মোচন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লা, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল উদ্দিন খান, সম্মিলিত উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী, বিশ^ কবি মঞ্চের কেন্দ্র কমিটির আহব্বায়ক পুলক কান্তি ধর, সাংবাদিক সাদিক আহমদ।
অনুষ্টানের শুরুতে কবির আজিজুল আম্বিয়ার রচিত কবিতা পাঠ করেন তার মেয়ে- নিশাত আনজুম, নাফিসা আনজুম ও কবি গোপাল চক্রবর্তী ।
বক্তব্য রাখেন লোক গবেষক অমলেন্দু দাশ মিলন, ছাত্রনেতা মো: মবশ্বির আহমদ, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, ড. রঞ্জিত সিংহ, কবি দিরাজ ভট্টাচার্য, এড: কঞ্চন দাশ গুপ্ত, জেরিনিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি আজিজ আহমদ কিবরিয়া, যুক্তরাজ্য প্রবাসী মশাহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, সিনিয়র সাংবাদিক জাফর ইকবাল, উত্তর মুলাইম মাদ্রাসার অধ্যক্ষ সামছুল ইসলাম প্রমূখ।
রাজনগর উপজেলার ধাইসার গ্রামে ১০ জুলাই ১৯৭৯ইং কবি ড. আজিজুল আম্বিয়া জন্ম গ্রহন করেন। ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। প্রবাস জীবনেও তিনি আওয়ামীলীগ রাজনীতির কার্যনির্বাহী কমিটির দায়ীত্বশীল পদে রয়েছেন। তিনি সমাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দায়ীত্ব পালন করে যাচ্ছেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত আজিজুল আম্বিয়া বাংলা ভাষা ও সাহিত্যে এম,এ, এবং ভারত থেকে পি,এইচ,ডি ডিগ্রী অর্জন করেন। লন্ডন প্রবাসে থেকে কর্মব্যস্ততার মাঝেও সাহিত্য চর্চা করে যাচ্ছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে ”ভালবাসার স্বপ্ন বিলাস” ”ভালবাসার কবিতা” মুজিব দ্য গ্রেট” ”মেঘে মেঘে ভালবাসা” ”দাড়াও সমূহ বিষাদ” পাঠক মহলে খুবই সাড়া জাগিয়েছে। সাংবাদিকতায় তার অবদান রয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন ইউরোপ সংস্করন ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার নিয়মিত কলামিষ্ট ও লেখক।
কবি আজিজুল আম্বিয়ার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন, কবি আজিজুল আম্বিয়ার সহধর্মিণী খালেদা আক্তার এমি।







