আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে কুকুরের কামড়ে অজগরের মৃত্যু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
ছাগল শিকার করতে গিয়ে অজগর সাপের মৃত্যু হলো কুকুরের কামড়ে। মৌলভীবাজারের কমলগঞ্জে গত সোমবার (২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরো ঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে অজগর সাপ শিকার করতে আক্রমণ করে। এ সময় ছাগলের চিৎকারে পাশে থাকা একটি কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। খবর পেয়ে বনকর্মীরা অজগর সাপটিকে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার নিয়ে গেলে সাপটি মারা যায়। অজগরটি প্রায় ১২ ফিট লম্বা ছিলো বলে জানা যায়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি জহির মিয়া বলেন, বন থেকে আসা অজগর সাপটি ছাগলকে পেছিয়ে ধরে, তখন ছাগলের চিৎকারে পাশে থাকা কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। এসময় ঘটনাস্থলে ছাগল মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো মামুন অর রশিদ বলেন, ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগর সাপ মারা যায়।