আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে চারজন অভিযোগকারী পেলেন পুরুষ্কার

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে চারজন অভিযোগকারী পেলেন পুরুষ্কার

জুন ২১, ২০২২

অতিরিক্ত দামে ময়দা বিক্রয়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা এমনই অভিযোগে চারজন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ২১/০৬/২০২২ খ্রি: তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে এবং অভিযোগ প্রমাণিত হওয়ার সাপেক্ষে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আইন অনুযায়ী  জরিমানার ২৫% টাকা চারজন অভিযোগকারীকে মোট ৩ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। প্রসেনজিৎ নাগ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার  পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স এর বিরুদ্ধে অতিরিক্ত দামে ময়দা বিক্রয় করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের  মালিক মো: জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব প্রসেনজিৎ নাগকে জরিমানার ২৫%=২ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মৌলভীবাজার জেলার সদর উপজেলার পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত মাতৃ ভান্ডার এর বিরুদ্ধে মো: জিতু তালুকদার অভিযোগ এনে লিখিত অভিযোগ  দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের  মালিক ধনঞ্জয় দাশ তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো: জিতু তালুকদারকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে পূর্ব ধরকাপন রোডে অবস্থিত তালহা ষ্টোর এর বিরুদ্ধে মো: আলাউদ্দিন অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী মো: আলাউদ্দিনকে ২ শত ৫০ টাকা প্রদান করা হয়। এছাড়াও কোর্ট রোডে অবস্থিত খাতুন ষ্টোর এর বিরুদ্ধে সালেহ এলাহী কুটি অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী সালেহ এলাহী কুটি ২ শত ৫০ টাকা প্রদান করা হয়।