রাবেয়া সুলতানা, ( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি থেকে ছাতিয়ানগ্রাম রাস্তার প্রসস্তকরণ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এলজিইডি এর অর্থায়নে ৬ কোটি ৪৮ টাকা ব্যায়ে মঙ্গলবার দুপুরে রাস্তা প্রশস্ত করুণ এ কাজের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপিচেয়ারম্যান জিল্লুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন, আনোয়ার হোসাইন, ছাত্রলীগ নেতা আরিফিন খান তনু ,ঠিকাদার বোরহান উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।






