আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতো টাকা র‍্যাবের হাতে ১ জন প্রতারক গ্রেফতার


শিমুল  হাসান, (নওগাঁ) প্রতিনিধি ঃ র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর
নেতৃত্বে ২২ জুন ২০২২ ইং তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা
থানার নজিপুর পৌরসভার ০৫ নং ওয়ার্ডের পুঁইয়ার মোড়ে হতে  নগদ অর্থ-
৪৩০০০/- টাকা, মোবাইল-২ টি,  ভূয়া নিয়োগপত্র-০১টি,  ভুয়া মৌখিক পরীক্ষার প্রবেশপত্র-১টিসহ প্রতারণা মামলার অভিযুক্ত আসামী মোঃ জুয়েল চৌধুরী (৩২), পিতা-মোঃ আব্দুল করিম চৌধুরী, সাং-কোবদাসপাড়া,
থানা ও জেলা-সিরাজগঞ্জকে হাতেনাতে আটক করা হয়। উল্লেখ্য যে, অভিযুক্ত ব্যক্তি
দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার প্রলেভন দেখিয়ে অনেক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে। অভিযুক্ত প্রতারক জুয়েল রানাকে ভিকটিম মোঃ জয়নুল এর ছেলেকে চাকরি দিবে বলে ৩,৭০,০০০/- টাকা পদান করে এবং বিনিময়ে অভিযুক্ত ভিকটিমকে ও তার ছেলেকে ১টি ভূয়া প্রবেশপত্র এবং
২টি ভূয়া সিআইডির অফিস সহায়ক পদের নিয়োগপত্র প্রদান করে, এবং এর
বিনিময়ে আরও ১ লক্ষ টাকা দাবি করে। তার কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে
ভিকটিম নিয়োগপত্র নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং গোপনে র‍্যাবের টহল টিমকে সংবাদ দিলে আমাদের অপারেশন টিম প্রতারককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। এবং  ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।