শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি ঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর
নেতৃত্বে ২২ জুন ২০২২ ইং তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা
থানার নজিপুর পৌরসভার ০৫ নং ওয়ার্ডের পুঁইয়ার মোড়ে হতে নগদ অর্থ-
৪৩০০০/- টাকা, মোবাইল-২ টি, ভূয়া নিয়োগপত্র-০১টি, ভুয়া মৌখিক পরীক্ষার প্রবেশপত্র-১টিসহ প্রতারণা মামলার অভিযুক্ত আসামী মোঃ জুয়েল চৌধুরী (৩২), পিতা-মোঃ আব্দুল করিম চৌধুরী, সাং-কোবদাসপাড়া,
থানা ও জেলা-সিরাজগঞ্জকে হাতেনাতে আটক করা হয়। উল্লেখ্য যে, অভিযুক্ত ব্যক্তি
দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার প্রলেভন দেখিয়ে অনেক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে। অভিযুক্ত প্রতারক জুয়েল রানাকে ভিকটিম মোঃ জয়নুল এর ছেলেকে চাকরি দিবে বলে ৩,৭০,০০০/- টাকা পদান করে এবং বিনিময়ে অভিযুক্ত ভিকটিমকে ও তার ছেলেকে ১টি ভূয়া প্রবেশপত্র এবং
২টি ভূয়া সিআইডির অফিস সহায়ক পদের নিয়োগপত্র প্রদান করে, এবং এর
বিনিময়ে আরও ১ লক্ষ টাকা দাবি করে। তার কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে
ভিকটিম নিয়োগপত্র নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং গোপনে র্যাবের টহল টিমকে সংবাদ দিলে আমাদের অপারেশন টিম প্রতারককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। এবং ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁয় চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতো টাকা র্যাবের হাতে ১ জন প্রতারক গ্রেফতার
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২২, ২০২২, ৭:১২ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






