আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায় টিসিবি’র পণ্য বিতরণ শুরু


রাবেয়া সুলতানা ,( বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ায় ভতুর্কি মূল্যে টিসিবি‘র পণ্য বিক্রি আজ থেকে শুরু হয়েছে। পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে এ কার্যক্রমের উধোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে টিসিবি‘র পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
জেলার ১২ টি উপজেলায় ও পৌরসভার ১ লাখ ৬৩ হাজার ২০০ পরিবার এ সুবিধা পাবে। বগুড়া পৌরসভায় ২৬ হাজার ৩৪৪ পরিবার এ সুবিধার আওতায় আসবে বলে জানান বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।
টিসিবি ৩টি পণ্য বিক্রি করবে। এরমধ্যে চিনি ৫৫ টাকা কেজি, মশুর ডাল ৬৫ টাকা কেজি এবং সয়াবিন১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, সদর উপজেলা চেয়ারমান আবু সুফিয়ান সফিক, পৌর মেয়র রেজাউর করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন প্রমুখ।