রাবেয়া সুলতানা,( বগুড়া) প্রতিনিধিঃ ” গৌরব, সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যময় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী সান্তাহার পৌর আওয়ামীলীগ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭ঃ ৩০ মিনিটে সান্তাহার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জি,আর,এম শাহাজান, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সান্তাহার পৌর আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম বিপ্লব।আ’লীগ নেতা আলাউদ্দিন হোসেন, ডি এম দুলাল, স্বপনঢালী,মোস্তফা, তাপস সরকার, বিক্রম সিং।যুবলীগনেতা কাঞ্চন, গুলজার, জাহিদুল ইসলাম সহ প্রমুখ।
বগুড়া সান্তাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২৩, ২০২২, ৪:৫৯ অপরাহ্ণ • ২ বার পঠিত






