আমরা মৌলভীবাজার থেকে রওয়ানা হয়েছিলাম ভালোবাসা বিতরণ (শুকনো খাদ্য সামগ্রী) করতে। ভানবাসি মানুষের কান্নার আর্তনাদ দেখে আমাদের উপস্থিত সকলের শরীর শিউরে ওঠে ছিলো। আমাদের প্রবাসী ভাই-বোনদের সার্বিক সহযোগিতায় প্রায় সাড়ে তিনশো পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে সক্ষম হয়েছি।
আলহামদুলিল্লাহ।কার্যক্রম বাস্তবায়ন করতে শ্রম দিয়েছেন সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম সোহেল, রানা রঞ্জন পাল রানা, জসিম আহমেদ, গীতিকার ও কণ্ঠশিল্পী আর.কে রাজন প্রমুখ। আমাদের সাথে ছিলেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সাব ইন্সপেক্টর আরেপিন ভাই, সুনামগঞ্জ সদর থানা পুলিশের আল-আমিন ভাই সহ আরও দু’জন পুলিশ কর্মকর্তা।এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ হুসাইন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মুজাক্কির আহমেদ মুকাররিম, জেনারেল সেক্রেটারী মোছাব্বির রহমান, সহ-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম ইমামুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক আল-মাসুম, ক্রীড়া সম্পাদক জায়েদ আহমদ, দপ্তর সম্পাদক হাসান আহমদ।কার্যকরী সদস্য রায়হান হুসাইন চৌধুরী, জুবেল আহদেস, নুরুজ্জামান প্রমুখ।
সার্বিক সহযোগী করে আমাদেরকে ধন্য করেছেন মুজাদ্দেদীয়া ওয়েলফেয়ার ট্রাস্ট।








