স্টাফ রিপোর্টারঃ- মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় বন্যার্তী ও গৃহহীনদের মধ্যে নিজ বাড়িতে প্রতিদিন ১ হাজার লোকের খাবার খাওয়াচ্ছেন মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও লন্ডন প্রবাসি কমিউনিটি লিডার মাহবুবুল আলম চৌধুরী নজরুল ও উনারই ভাই কুলাউড়া উপজেলা বি.এন.পি এর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ম্যাথমেটিক্স প্রফেসর সিলেট এম.সি কলেজ অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।
দেশের ভয়াবহ প্রকৃতিক দূর্যোগ বন্যার কারনে মানুষ হচ্ছে গৃহহীন । মানুষ যাচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দেশে না থেকেও তিনি দেশের মানুষের এই অসহায় সময়ে পাশে দাঁড়িয়েছেন। মানবতার ফেরিওয়ালা এই ব্যাক্তিগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক আগে থেকেই উন্নয়নমূলক কাজ ও অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বন্যার্তী ও গৃহহীনদের প্রতিদিন খাওয়াচ্ছে নিজ বাড়িতে। মাহবুব আলম চৌধুরী নজরুল এর পরিবারে পক্ষ হতে বিগত ২০শে জুন হতে নিজ বাড়িতে কুলাউড়া ইসলাম ডেকোরেটর এর মাধ্যমে এই সব বানভাসী মানুষদের মুখে দু মোটো গরম ডাল, গোস্ত ও ভাতের ব্যবস্হা করেছেন । প্রতিদিন নিজ বাড়িতে ১ হাজার লোকের খাবার খাওয়ানো হচ্ছে। আর যারা রাস্তায় পানি থাকায় বয়স্ক লোক , শিশু এবং অসুস্হ মানুষ হাজার ইচ্ছা থাকার পরেও বাড়িতে গিয়ে যারা খেতে পারছে না, তাদের জন্য নৌকা যোগে বাড়ী বাড়ী গরম খাবার পাঠানোর ব্যবস্হা করা হয়েছে। বিশেষ করে উপজেলার কাদিপুর ইউনিয়ের হাসিমপুর,ভাগমতপুর,তিলকপুর, গুপ্তগ্রাম এবং ছকাপন গ্রামে নৌকা দিয়ে বাড়িতে বাড়িতে খাবার পাঠানোর ব্যবস্হা করেছেন । এই কর্মসূচি চলবে বন্যা না কমা পর্যন্ত ও যতোদিন মানুষ আশ্রয় কেন্দ্রে থাকবে।
কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার বন্যার্ত মানুষের কথা বিবেচনা করে মাহবুবুল আলম চৌধুরী নজরুল এর পরিবারের পক্ষ হতে রাবেয়া আর্দশ স্কুল আশ্রয় কেন্দ্র প্রত্যেক দিন ১ বার শুধু দুপুরে গরম খাবারের ব্যবস্হা করেছেন । খাবারে থাকবে সাদা ভাত মোরগের গোস্ত এবং ডাল । মাহবুবুল আলম চৌধুরী নজরুল এর ভাই বোন কেউই বাড়িতে নাই এবং উনার বাবা – মা ও বেঁচে নেই তাই এই কর্মসূচি বাড়ির যে দেখা শুনা করে সেই আবুল মিয়া এসব কর্মসূচির পরিচালনা করছেন ।
তিনি যানান কুলাউড়া উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও উনার নিকট পাশের ইউনিয়ন ভূকশিমইল ও বন্যার্ত মানুষের সাহায্য করার ইচ্ছা আছে কিন্তু লোকের অভাবে করতে পারছেন না।
মাহবুবুল আলম চৌধুরী নজরুল এর পিতা জীবিত থাকতে তিনি সব প্রাকৃতিক বিপদে মানুষের পাশে দাঁড়াতেন । বন্যার সময় তিনি সব সময় মানুষকে রিলিফ না দিয়ে রান্না করে ভাত খাওয়াতেন তিনি বলতেন ঐসব মানুষ গুলোকে রিলিফ দিলে তাহারা রান্না করবে কিভাবে। মাহবুবুল আলম চৌধুরী নজরুল ও উনার ভাই অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী উনার বাবার আদর্শ কে অনুসরন করছে এই কর্মসূচি তার প্রমান।








