আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে ত্রাণ বিতরণ


সিলেটের ওসমানীনগরে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। আজ দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামে অর্ধ সহস্রাধিক পরিবারকে এ সহায়তা তুলে দেয়া হয়।
উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রহমান, জামাল উল্লাহ, আফতাব আলী ও সুহেল আহমদের পরিবারের পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এলাকার নুরপুর, গাবুরটিকি, নোয়াগাও, হন্দিখলা, উত্তরপাড়া, বেগমপুর, কান্নিচর, খালপাড় ও হলিমপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ, আবদুল হক, আজাদ মিয়া, বদরুল আহমদ, হোসনে মিয়া, বাবুল মিয়া, তজমুল আলী, রব্বান মিয়া প্রমূখ।
এসময় সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসাসহ বিশিষ্টজনরা এগিয়ে আসা এসব প্রবাসীদের পাশাপাশি দেশ ও দেশের বাইরে থেকে যারা সিলেট-সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
দেশের যেকোন দুর্যোগে যুক্তরাজ্যসহ প্রবাসীরা অসহায় মানুষের পাশে দাড়ান। এ পরিবার প্রতিবছরই টিউবওয়েল, শীতবস্ত্র বিতরণসহ নানান সহায়তা করে আসছে। এ বছরও সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ এ বন্যায় তাদের পরিবারের সদস্যরা অসহায় বানভাসি মানুষের পাশে দাড়িয়েছেন।