আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ও মিষ্টি বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার (২৫ জুন) বিকাল ৫টায় কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় থানা প্রাঙ্গনে এসে। শোভাযাত্রা শেষে কমলগঞ্জ থানা প্রাঙ্গনে বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ। আনন্দ শোভাযাত্রায় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সর্বসাধারণ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।