আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত”


২৫ জুন ২০২২ শনিবার সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ওসমানীনগর থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৩০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রফিকুল ইসলাম এবং ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন। এছাড়া জেলা বিশেষ শাখা সিলেটের পুলিশ পরিদর্শক মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে গোলপগঞ্জ থানা এলাকায় ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের নেতৃত্বে গঠিত টিম বিশ্বনাথ থানার বানবাসির মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে থানার অফিসার ফোর্সসহ একটি টিম থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর এর নেতৃত্বে স্ব-স্ব থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খিচুড়ি বিতরণ অব্যাহত আছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সিলেট জেলার বিভিন্ন থানায় বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণের জন্য একাধিক টিম গঠন করে দেওয়া হয়েছে। আজ আমি ওসমানীনগর থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অসহায় বানবাসি মানুষের মঝে ত্রাণ বিতরণ করেছি। মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার এঁর নির্দেশে সিলেট জেলা পুলিশ অসহায় বানবাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।