আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে ইনসানিয়াত ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

 ★আবু তালহা তোফায়েল :: সম্প্রতি বন্যা কবলিত সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলায় ইনসানিয়াত ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ করা হয়। 
ইনসানিয়াত ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উল্লেখিত স্পটগুলোতে সফর করে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক আলেম ও সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। 
শুক্রবার (২৪ জুন) দরবস্ত বাজার স্ট্যান্ড মসজিদে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে নগদ অর্থ বিতরণে ইনসানিয়াত ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন,  গোটা সিলেট এমন নতজানু পরিস্থিতিতে দিনযাপন করছে যা সত্যি দুঃখজনক। বিভিন্ন সংগঠন ও সংস্থা ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে; কিন্তু কিছু মানুষ এমন আছে যারা সহজে কারও কাছে হাত পাতে না, কাউকে জীবিকানির্বাহের পরিস্থিতি বলতে পারছে না এবং চক্ষু লজ্জায় সরাসরি ত্রাণ গ্রহণ করছে না, এমন মানুষদের আমরা খুঁজে খুঁজে নগদ অর্থ দিচ্ছি। 
এসময় উপস্থিত ছিলেন মাকতাবাতুল আজহার এর সত্ত্বাধিকারী আবদুল্লাহ আল ফারুক, মাওলানা ওবায়দুল্লাহ আজহারী, বিশিষ্ট লেখক ও অনলাইন এক্টিভিস্ট শায়খ আতিকুল্লাহ, বিশিষ্ট লেখক-সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা রায়হান খায়রুল্লাহ, মাকতাবাতুল ইসলাম এর সত্ত্বাধিকারী মাওলানা ত্বাকী হাসান, মুফতী আহমাদুল হক উমামা, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, শাহিদ হাতিমি প্রমুখ।