আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সুনামগঞ্জ-সিলেটকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করে সর্বাতœক ত্রাণ ও পুর্ণবাসন চালানোর দাবি

প্রেসবিঞ্জপ্তি     তারিখ ঃ ২৫/০৬/২০২২  
 মৌলভীবাজার এনডিএফ’র বর্ধিত সভায় বক্তারা
সুনামগঞ্জ-সিলেটকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করে সর্বাতœক ত্রাণ ও পুর্ণবাসন চালানোর দাবি
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা শাখার বর্ধিত সভা থেকে সুনামগঞ্জ-সিলেটকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করে সর্বাতœক ত্রাণ ও পুর্ণবাসন চালানো এবং বন্যায় সহায় সম্বল হারানো অসহায় মানুষদের রক্ষায় সার্বিক দায় রাষ্ট্রকে গ্রহণ করার দাবি জানানো হয়েছে। ২৪ জুন শুক্রবার সন্ধ্যার সময় শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। সভার শুরুতে ভয়াবহ বন্যার কারণে এ পর্যন্ত কমপক্ষে ৭৩ জন মানুষের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িড়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জেলা এনডিএফের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচলানায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ ও কোষাধ্যক্ষ সোহেল আহমেদ সুবেল, শ্রীমঙ্গল উপজেলা স’মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মতিউর রহমান, চা-শ্রমিক সংঘের সদস্য সত্য পাশী, প্রবীণ রিকশা শ্রমিকনেতা মোঃ খলিলুর রহমান।
সভায় বক্তারা বলেন প্রায় প্রতিবছরই আমাদের দেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির জন্য জান-মাল ফসলের ক্ষতি সাধিত হচ্ছে। বলা হচ্ছে এর জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। কিন্তু জলবায়ু পরিবর্তন কিসের জন্য, সে কথাটি আড়াল করা হচ্ছে। এই পরিবর্তনের জন্য দায়ী সাম্রাজ্যবাদ ও তার দালাল সরকারের শাসন-শোষণ। আমাদের দেশসহ যে সকল দেশে মেগা উন্নয়ন চলছে, তার মূল কাজ হচ্ছে এসডিজি অর্থাৎ সাম্রাজ্যবাদের পরিকল্পনা বাস্তবায়ন করা। আর এ সমস্ত মেগা প্রকল্প বাস্তবায়নের কারণেই প্রকৃতি, জলবায়ুর বিরূপ পরিবর্তন হচ্ছে। অথচ বন্যা, জলোচ্ছ্বাস ঘুর্ণিঝড় থেকে উদ্ধারের জন্য নেই কোনো বাস্তব ভিত্তিক কর্মসূচি। স্থায়ী সমাধানের জন্য নেই কোনো কার্যকর পরিকল্পনা। এর বিপরীতে আছে বিদেশি ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া। বন্যা সমস্যা সমাধানের জন্য প্রয়োজন নদ-নদী খনন।
বক্তারা আরও বলেন চাল-ডাল, তেল-লবন-চিনি, মাছ-মাংস, ডিম-দুধ, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। তার উপর এক মাসের ব্যবধানে সিলেট-সুনামগঞ্জের দ্বিতীয় দফা নজিরবিহীন ভয়াবহ বন্যা ‘মরার উপর খাড়ার ঘাঁ’ হয়ে এসেছে। আগের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার আগেই দ্বিতীয় দফা বন্যায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। বন্যার পূর্বাভাস থাকা সত্ত্বেও এবং উজানের আসামের বন্যার কারণে সিলেট অঞ্চলের সম্ভাব্য বন্যা সম্পর্কে সরকার ন্যূনতম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ না করেনি। সরকারের অবহেলা কারণে বন্যায় ক্ষয়ক্ষতির পাশাপাশি এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। ঘরবাড়ি, সহায় সম্পদ, গবাদি পশু বন্যার পানিতে ভেসে গেছে। সরকারের মানুষের জীবন ও জীবিকাকে উপেক্ষা করে তাদের তথাকথিত উন্নয়ন ও উৎসব নিয়ে ব্যস্ত আছে। সরকার কথায় কথায় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, এক্সপ্রেস হাইওয়েসহ বিভিন্ন মেগাপ্রকল্পের কথা তুলে ধরে উন্নয়নের সাফাই গাইলেও বন্যা নিয়ন্ত্রণে হাওর রক্ষায় সাধারণ বাঁধ নির্মাণ ও নদী-নদী, খাল-বিল খনন করেনি। উপরন্তু অপরিকল্পিতভাবে হাওড়াঞ্চলে রাস্তাঘাটসহ অবকাঠামো নির্মাণের কারণে সাধারণ পানিপ্রবাহ বন্ধ হয়ে নজিরবিহীন এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। সরকারের তথাকিথত উন্নয়ন হচ্ছে সাম্রাজ্যবাদী স্বার্থে এসডিজি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অবাধ লুটপাটের মেগা প্রকল্প। মানুষের দুর্যোগের সময়ে সরকারের মন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী মাসে জ্বালানিতেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য ও নিত্যপণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধি করে শ্রমিক, শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষ ও ব্যাপক জনগণের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। সভা থেকে সংগঠনের নেতাকর্মীদের সাধ্য অনুয়াযী বন্যা দূর্গতদের পাশে দাড়ানোর আহবান জানানো হয়।