আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু স্মৃতি সংসদের আয়োজনে কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের ১২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় এ উপলক্ষে বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানিয় কাউন্সিলর হুমায়ন কবির বাদশার সভাপতিত্বে সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক মামুন উর রশিদ মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মো. আইনুল হক, প্রাক্তনছাত্র তরিকুল ইসলাম জেন্টু ও রবিউল ইসলাম মিজ্জু প্রমূখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু স্মৃতি সংসদের আয়োজনে প্রতি বছরই কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য তিনটি ল্যাবটব প্রদান করা হয়েছে।