আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোয়াইনঘাটে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার’’

সিলেট জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন্ সালেহ্ এর তত্ত্বাবধানে গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর নেতৃত্বে চাঞ্চল্যকর অরেশ নমসুদ্র হত্যা মামলার ঘটনায় জড়িত মূল আসামীদের গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ২৫ জুন শনিবার রাত ০৪.০০ ঘটিকায় সীমান্তবর্তী হোয়াপাড়া এলাকা হতে ঘটনার সহিত জড়িত পিরিজপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে বিলাল উদ্দিন (৩০)-কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন রবিবার ১২.০০ মামলার অপর দুই আসামী গোয়াইন গ্রামের ছয়ফুল আলমের ছেলে সুহেল মিয়া এবং চেরাগ আলীর ছেলে শাহনুর মিয়াদেরকে গ্রেফতার করা হয়। ঘটনা সংক্রানতে জানা যায়, গত ২৪ জুন সন্ধ্যায় গোয়াইনঘাট থানার গোয়াইন সাকিনের অরেশ নমসুদ্র সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় বাড়ি হতে বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে স্থানীয় জমিরের দোকানের সামনে সুহেল, শাহনুর, মিলাদ ও বিলালদের আড্ডা দিতে দেখেন। এ সময় বিলাল অরেশ নমশুদ্র-কে ডাক দিলে দাড়িয়ে কথা বলার একপর্যায়ে সুহেল ভিকটিমের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সকলে মিলে ভিকটিম অরেশ-কে তাদের সাথে থাকা মেগলাইট ও লাঠি  দ্বার উপুর্যপুরি আঘাত করলে তার মাথার ডান পাশ, দুই চোখ, নাক, থুতনিতে মারাত্মক জখম প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৫ জুন ২০২২ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় মৃত্যু বরণ করেন। এ সংক্রান্তে ভিকটিমের মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

 এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলার মিডিয়া মুখপাত্র জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ থানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। বানভাসি মানুষকে উদ্ধারের পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সিলেট জেলা পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে।