আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ছাত্রদল বন্যাদূর্গত মানুষের পাশে রয়েছে – ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি শ্রাবন


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেছেন,  সিলেট বন্যাদূর্গত মানুষের পাশে রয়েছে ছাত্রদল। বন্যায় প্রথম থেকে ছাত্রদল দূর্গত মানুষ কে উদ্ধার, সাহায্য, খাদ্য সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবক তারেক রহমান এর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদল বন্যাদূর্গত মানুষের পাশে দাড়াতে সিলেটে এসেছে। আমরা যেকোন দূযোর্গ, দূর্ভোগে সিলেটবাসীর পাশে রয়েছি। স্মরণকালের ভয়াবহ বন্যায় সরকার  সিলেটবাসীর পাশে না দাড়িয়ে তামাশা করেছে। একদিকে বন্যায় অসহায় জীবনযাপন করছে অন্যদিকে সরকার উৎসব পালন করছে। তিনি সিলেটের বাদাঘাট, জালাবাদ ইউনিয়ন ও ফেঞ্চুগঞ্জে পৃথক পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে এই কথাগুলো বলেন।
ত্রান বিতরণকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ১ম যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ, ১ম সহ সভাপতি আবদুল করিম জোনাক, জুবের আহমদ, জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ। এ সময় মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।